একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ২কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে যুবদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় থানার উপপরিদর্শক (এসআই) ইকতার মিয়া ও কাউছার আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চান্দলা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক চান্দলা হুড়ারপাড় গ্রামের আল-মামুন ও একই ইউনিয়নের জামতলী গ্রামের আনিছ মিয়াকে গ্রেপ্তার করে। থানার পরিদর্শক (তদন্ত) কাজী রাকীব উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমিছিল সমাবেশময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগ গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে নান্দাইল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নাশকতামূলক কার্যকলাপের প্রতিবাদে তারা স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ চত্বরে সমাবেশের আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু নাইম ভূঁইয়া বলেন, দেশের সাধারণ মানুষকে জামায়াত-শিবিরের অপতৎপরতা সম্পর্কে সতর্ক করতেই তাঁদের এ কর্মসূচি। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিজরিমানা আদায়বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের তিনটি হোটেলে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে পচা ও বাসি খাবার পরিবেশনের দায়ে ১৫ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিমের নেতৃত্বে দুপুরে এ অভিযান চালানো হয়। উপজেলার রিপন হোটেল থেকে ১৫ হাজার টাকা, মদিনা হোটেল থেকে ৫০০ টাকা ও স্বদেব চন্দ্রের হোটেল থেকে ২৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানের বাটখারা পরীক্ষা করে ত্রুটিযুক্ত বাটখারার মালিকদের সতর্ক করে দেওয়া হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিচিত্রাঙ্কন প্রতিযোগিতাআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্যোগের পর উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন বিষয়ের ওপর বিভিন্ন বিদ্যালয়ের ৪০টি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল বুধবার অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মির্জা শাকিলা দিল হাছিন। পুরস্কার বিতরণের পূর্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমা খাতুন, সদর উপজেলার ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধিছাত্রসংসদ পুনর্বহালপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রসংসদ ভেঙে দেওয়ার আট দিনের মাথায় তা পুনর্বহাল করা হয়েছে। গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী এক আদেশে ছাত্রসংসদ পুনর্বহাল করেন। ১৩ সেপ্টেম্বর ছাত্রসংসদ ভেঙে দেওয়া হয়। ছাত্রসংসদের পূর্ণ প্যানেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন। অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের নেতারা অধ্যক্ষকে জিম্মি করে পুনর্বহাল আদেশে স্বাক্ষর করিয়েছেন। তবে এ বিষয়ে অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী কোনো মন্তব্য করতে রাজি হননি। পিরোজপুর প্রতিনিধিসশ্রম কারাদণ্ডবাগেরহাটে অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত ফরিদ মোল্লা ওরফে মারুফ মোল্লা (৪২) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় ফরিদ মোল্লা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ফরিদ মোল্লা বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার আবদুল আজিজ মোল্লার ছেলে। ২০০৩ সালের ২০ অক্টোবর রাতে পুলিশ বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার ফরিদ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় পুলিশ তাঁর বাড়ির রান্না ঘরের মাচা থেকে একটি দেশে তৈরি উন্নতমানের বন্দুক উদ্ধার করে। বাগেরহাট প্রতিনিধি