একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনকিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের স্টেশন সড়কে গতকাল শনিবার ওই মানববন্ধন হয়। এ সময় বক্তৃতা করেন কাজী শফিকুল হক, আলী আসগর ভূঁইয়া, নাদিম মাহমুদ, দেলোয়ার হোসেন, এ এফ এম ইমদাদুল্লাহ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জযুবকের লাশকুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল-সংলগ্ন একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার বিকেলে ওই লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর ধানখেতে ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপাঠাগার উদ্বোধন‘আলোকিত মানুষ চাই’ স্লোগান দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানগড়ায় মনোয়ারা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও রবিউল ইসলাম, পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ প্রমুখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন আকিয়া পারভীন, আয়েশা সিদ্দিকা, আবির হোসেন, রণজিৎ হাদুয়া প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি বজ্রপাতে মৃত্যুসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, সকালে উপজেলার হামকুড়িয়া গ্রামের জেলে ইমান আলী (৩৫) তাঁর সহযোগীদের নিয়ে নৌকাযোগে চলনবিলে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে নৌকা থেকে বিলের পানির মধ্যে পড়ে যান। পরে তাঁর লাশ পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলাশ উদ্ধারবরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্বপাড়ের রহমতপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ জানায়, অজ্ঞাত ওই যুবক পাটকাঠী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল বা বরিশাল থেকে টরকির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা তাকে আটকের পর তার পরনের জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। বরিশাল অফিসযাচাই-বাছাইফরিদপুরে তালিকাভুক্ত যেসব মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদে আপত্তি পড়েছে উপজেলা পর্যায়ে তা পুনরায় যাচাই-বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ নিজ কার্যালয়ে উপজেলা কমান্ডারদের হাতে যাচাই-বাছাই করার ফরম হস্তান্তর করেছেন। নূর মোহাম্মদ জানান, নয়টি উপজেলায় ছয় সহস্রাধিক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে দুই হাজার ১৪৭ জনের ক্ষেত্রে আপত্তি উঠেছে। ফরিদপুর অফিস