একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদে সভাবরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দারকে হত্যার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবাদ সভা করেছেন। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গোয়াইনঘাট উপজেলা শাখা এ প্রতিবাদ সভার আয়োজন করে। উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক এবং বীরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক এবং সিলেট জেলার সিনিয়র সহসভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সহসভাপতি আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি মাশুক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষকনেতা আতাউর রহমান, সুমন চন্দ্র তালুকদার, গণেশ পাল দীপু, মালাশ্রী পৈত্য, রোমেনা আক্তার, ফজলুল আলম, কলিম উল্লা প্রমুখ। বক্তারা সভায় বলেন, শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর না করলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঅস্ত্রসহ আটকনাটোরের লালপুরে দেশীয় রিভলবার, পাঁচটি গুলিসহ একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়ার সুমন (২২) বিলমাড়িয়া বাজারের অসীম ঘোষের দোকানে গিয়ে অস্ত্রের মুখে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি দোকান থেকে একটি সোনার মালা ছিনিয়ে নেন। মালা নিয়ে পালানোর সময় অসীমের চিৎকারে স্থানীয় লোকজন সুমনকে ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে লালপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লালপুর (নাটোর) প্রতিনিধিমতবিনিময় সভারাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে গত শনিবার ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯-এর ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অ্যাকাউন্ট্যাবিলিটি ইনিশিয়েটিভ বাংলাদেশ (এআইবি) এবং সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) সম্মিলিতভাবে এর আয়োজন করে। বেসরকারি সংস্থা সিসিবিভিওর নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীড্রেজার জব্দফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া একটার মধ্যে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরতলির ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন। তিনি জানান, পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার জন্য নদীর তীর সংরক্ষণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুর অফিস১৫ ছাত্রী অসুস্থঝালকাঠির আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ১৫ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজের আলী খান জানান, গতকাল রোববার সকাল নয়টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। বেলা একটার দিকে হঠাৎ করে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর আগে শুক্র ও শনিবার ১১ জন ছাত্রী অসুস্থ হয়। তাদের মধ্যে চারজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছে। ঝালকাঠি অফিস