একনজরে
সচেতনতামূলক সভাসিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার এইডস সম্পর্কে এক সচেতনতামূলক সভা হয়েছে। গ্লোবাল ফাউন্ডেশনের অর্থায়ন ও আশার আলো সোসাইটির সহযোগিতায় সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন। বক্তারা বলেন, সচেতন ও ধর্মীয় অনুশাসন মেনে চলা কেউ এইডস রোগে আক্রান্ত হতে পারে না। কেউ সচেতনতার অভাবে নিজ দেহে এই ভাইরাস ঢোকালে রোগটিতে আক্রান্ত হতে পারেন। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিভিমরুলের কামড়েময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মো. আবদুল হামিদ ফকির (৭০) ভিমরুলের কামড়ে মারা গেছেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে আবুল কাশেম (৪০) ও মো. বিল্লাল হোসেন (৩২) গুরুতর আহত হন। গত মঙ্গলবার বাড়ির পেছনে বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে তাঁরা ভিমরুলের আক্রমণের শিকার হন। ঈশ্বরগঞ্জ হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার দাস জানান, অতিরিক্ত বিষক্রিয়ায় ওই ব্যক্তি মারা গেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিনির্বাচন সম্পন্ননীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আখতার হোসেন ও আলতাফ হোসেন নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. মুজিবুদৌল্লা, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন, সহসাধারণ সম্পাদক আবদুর রশিদ, কোষাধ্যক্ষ মনসুর আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকলাপাড়ায় কর্মশালাপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘ডেভেলপমেন্ট অব হিউম্যান ক্যাপাসিটি অন অপারেশন অব ওয়েদার অ্যানালাইসিস অ্যান্ড ফোরকাস্টিং’ প্রকল্পের আওতায় ‘সামুদ্রিক ঘূর্ণিঝড় এবং এর ক্ষয়ক্ষতি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ে এক দিনের কর্মশালা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ কর্মশালা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক বেগম জিন্নাতুন নেছার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি