একনজরে
বিক্ষোভপেনশন-ভাতা, চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রংপুর পৌরসভার কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বেলা ১১টায় কর্মচারীরা পৌরভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরভবনের সামনে সমাবেশ করে। এতে কর্মচারী পরিষদের সভাপতি সাইফুল ইসলাম বক্তব্য দেন। আগামী এক মাসের মধ্যে তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুরনীলফামারীতে কর্মশালাতৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘খাদ্যনিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গত বুধবার জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবাসংস্থার (ইউএসএস) আয়োজনে স্থানীয় ইউনিয়ন ফেডারেশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী। আলাউদ্দিন আলীর সভাপতিত্বে কর্মশালায় খন্দকার ফারজান আহমেদ, ইউপি সদস্য বীরেন্দ্র নাথ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা রকিব আবেদীন, রূপালী বেগম বক্তব্য দেন। নীলফামারী প্রতিনিধিপোনা অবমুক্তফরিদপুরের একটি নদী ও একটি খালে সাড়ে ৮৭ কেজি বিভিন্ন ধরনের দেশি মাছের পোনা ছাড়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকার কুমার নদে ও তুলাগ্রাম খালে এ পোনা অবমুক্ত করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান। তিনি জানান, অবমুক্ত করা দেশি পোনার মধে কই, শিং, পুঁটি, টেংরা, ফলি, রয়না, খলশেসহ বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে। ফরিদপুর অফিসফেনসিডিলসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে ১১৬ বোতল ফেনসিডিল ও ব্যক্তিগত গাড়িসহ চালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত চালক বাবুল খাঁর (৩৫) বাড়ি যশোরের বেনাপোল উপজেলার আমড়াকান্দি গ্রামে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে দুই যাত্রী পালিয়ে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি