একনজরে
প্রতিমা ভাঙচুরসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের গোপীনাথপুর গ্রামের সুধীর সরকারের বাড়ির সর্বজনীন মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহরাব আলী (৫৫) নামের একজনকে আটক করেছে। পূজামণ্ডপ কমিটির সভাপতি বাদল সরকার মাস্টার বলেন, এর আগে তাঁদের গ্রামে এ ধরনের পূজার আয়োজন হয়নি। হঠাৎ এ ধরনের ঘটনায় সবাই আশ্চর্য হয়েছেন। শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু ইউসুফ ঘটনাস্থল ঘুরে এসে জানান, দুর্গা প্রতিমার মুখের অংশসহ বাকি চারটি প্রতিমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপীরগাছায় সভারংপুরের পীরগাছায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কান্দি মাঝিপাড়া দুর্গামন্দিরে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও দেবময় দেওয়ান, থানার ওসি আসলাম ইকবাল। বক্তারা বলেন, প্রতিবছর কান্দি মাঝিপাড়া দুর্গামন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটে। এবার এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিবাল্যবিবাহগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ শাহাদত খন্দকার জানান, গতকাল শুক্রবার উপজেলার পশ্চিম দীঘলিয়া গ্রামের ১৪ বছরের এক স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের মো. হালিম শেখের বিয়ে হওয়ার কথা ছিল। তিনি বিয়েবাড়িতে উপস্থিত হয়ে উভয় পরিবারকে এই বিয়ে আইনসম্মত নয় বলে জানান। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার কাছ থেকে লিখিত নেন। বরপক্ষও এতে রাজি হয়। গোপালগঞ্জ প্রতিনিধিতফসিল ঘোষণাপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী এ তফসিল ঘোষণা করেন। অধ্যক্ষ জানান, ছাত্র সংসদ নির্বাচনের জন্য ১৩ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। ১৬ অক্টোবর মনোনয়নপত্র জমা ও ১৭ অক্টোবর বাছাই করা হবে। ভিপি-জিএসসহ ১৯টি পদে ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংসদের মেয়াদ এক বছর থাকবে। পিরোজপুর প্রতিনিধিছয় মাসের দণ্ডযশোরের কেশবপুরের শিক্ষক পেটানো সেই বখাটে মাহাবুর রহমানকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ভোগতী এলাকার মাহাবুরকে বৃহস্পতিবার দুপুরে বায়সা মোড় থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় ইউএনও খান মোহাম্মদ রেজাউন নবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কেশবপুর থানার ওসি মীর রেজাউল হোসেন বলেন, মাহাবুর রহমানকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে শিক্ষক পেটানোসহ নানা অভিযোগ রয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধিউদ্বোধনসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাওর এলাকার গোলকপুর বাজারে মাছ ও বহুমুখী পণ্যের জন্য নির্মিত দুটি ছাউনির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ছাউনি দুটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ছয় লাখ ৩২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে গত বছর ছাউনি দুটি নির্মাণ করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার জ্বালানির জন্য গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে শাহীন কাঁচা বাঁশের আগা দিয়ে গাছের ডাল সংগ্রহ করতে গেলে এটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিকর্মশালাস্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প বাস্তবায়নে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে গতকাল শুক্রবার ‘প্রধান শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পীযূষ কান্তি মজুমদার, স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক বাবলু কুমার সাহা, সহকারী প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, নাজনীন আক্তার, বেসরকারি সংস্থা বিডিএসসির প্রকল্প সমন্বয়কারী শফিকুর রহমান প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিমাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫০০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার তারাবো এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলীকে (৫০) গ্রেপ্তার করে। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় ৫০ লাখ টাকা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিডাকাতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, নয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি