একনজরে
লাশ উদ্ধারমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার কৈট্টা গ্রামের শ্রমমুখী ইটভাটার পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে গতকাল সকাল সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মানিকগঞ্জ সংবাদদাতাকর্মঘণ্টা বদলসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার থেকে চিকিৎসকদের নিয়ম অনুযায়ী কর্মঘণ্টা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে একজন চিকিৎসক ছয় দিনের আট ঘণ্টা হিসাবে ৪৮ ঘণ্টা অর্থাৎ টানা দুই দিন দায়িত্ব পালন করে চলে যেতেন। সপ্তাহের বাকি দিনগুলোতে তিনি আর স্বাস্থ্য কমপ্লেক্সে আসতেন না। এ কারণে জরুরি বিভাগে গিয়ে বেশির ভাগ সময় চিকিৎসক পাওয়া যেত না। এখন একজন চিকিৎসক প্রতিদিন আট ঘণ্টা করে জরুরি বিভাগে দায়িত্ব পালন করবেন। ২৪ ঘণ্টায় তিনজন চিকিৎসক এ বিভাগে দায়িত্ব পাবেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিস্কুলছাত্র নিহতমাদারীপুরের শিবচরের বিল পদ্মায় গত শুক্রবার সকালে বালুভর্তি ট্রলারের সঙ্গে নৌকার সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিকেলে ওই ছাত্রের লাশ উদ্ধার করেন এলাকাবাসী। এ ঘটনায় চালকসহ ট্রলারটি আটক করা হয়েছে। সকালে উপজেলার বহেরাতলা ইউনিয়নের করিমখানকান্দি এলাকার পাঁচ শিশু ডিঙিনৌকায় বিল পদ্মায় মাছ ধরতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রলারের সঙ্গে ডিঙিনৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকার পাঁচ শিশুই পানিতে পড়ে যায়। অন্যরা উঠতে পারলেও জাকির হোসেন (৮) পানিতে তলিয়ে যায়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি