একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বাড়িতে ডাকাতিকেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের সিরাজনগরে রোববার রাতে পাশাপাশি তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দেড়টায় একদল মুখোশধারী ডাকাত সোলায়মান মাস্টারের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সব সদস্যকে জিম্মি করে সাত ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ মূল্যমান জামাকাপড় নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, ঘটনা শোনার পর খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি পরিকল্পিত শত্রুতা, নাকি ডাকাতি তা তদন্তের পর বলা যাবে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবস্ত্র বিতরণপুরান ঢাকার সূত্রাপুরের গৌতম মন্দির পূজা কমিটির উদ্যোগে গতকাল শারদীয় দুর্গাপুজা উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্রী হরিপদ দত্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, পরিচালনা করেন শ্রী তপন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুর্মী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাস, মহাদেব মোদক, নির্মল সরকার, মাধব মোদক, গণেশ দাস প্রমুখ। বিজ্ঞপ্তিকুপিয়ে জখমপটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ছাত্রদলের নেতা পাভেল গাজী (২৫) আহত হয়েছেন। গত রোববার রাতে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাত আটটার সময় পৌর শহরের বিএনপির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সাত-আটজন সন্ত্রাসী পাভেলকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিসভা অনুষ্ঠিতখুলনা বিএল কলেজ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভা গত শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগামী ২৩-২৪ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠেয় প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী সমাবেশের প্রস্তুতি গ্রহণে গঠিত উপকমিটিগুলোর কাজের অগ্রগতি আলোচনা করা হয়। সভায় খুলনা নগরের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সব সদস্যকে নিয়ে ২১ অক্টোবর বিকেল চারটায় নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এক বিশেষ সাধারণ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক হারুনুর রশীদ। নিজস্ব প্রতিবেদক, খুলনাশ্রমিক নিহতঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনে গত রোববার রাতে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে ওবায়দুর রহমান (৩০) নামের এক শ্রমিক নিহত হন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ফুটকিবাড়ী গ্রামের হাকিমউদ্দিনের ছেলে। ওবায়দুর রহমানসহ কয়েকজন শ্রমিক টিকিট না কেটে বগুড়ার সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ মেইল ট্রেনের ছাদে ওঠে। শিবগঞ্জ স্টেশনে এসে গতি কমালে ওবায়দুর লাফ দিয়ে নামতে গিয়ে নিহত হন। ঠাকুরগাঁও প্রতিনিধিআইনজীবীদের বিক্ষোভকুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক মোখলেছুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আইনজীবীরা গতকাল শহরে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আল আমিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহুল আমিন ও আশরাফ আলীর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামপ্রশিক্ষণ শুরুরাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কম্প্লেক্সের সেমিনার কক্ষ এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিশিশুর মৃত্যুমৌলভীবাজার-শেরপুর সড়কের খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামে গতকাল সোমবার বেলা একটার দিকে প্রাইভেট কারের ধাক্কায় জুয়েনা বেগম (৮) নামের এক শিশু মারা গেছে। সে হামরকোনা গ্রামের সাজ্জাদ মিয়ার মেয়ে। মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল সোমবার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধিবস্ত্র বিতরণজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার আরামনগর বাজার এলাকায় শারদোৎসব উপলক্ষে হিন্দু দরিদ্রদের মধ্যে নবজাগরণ সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি রমেশ চন্দ্র সূত্রধর, মহাদেব সাহা, নবজাগরণ সংঘের সভাপতি রতন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিকম্পিউটার চুরিতাড়াইল উপজেলা সদরে স্থাপিত হাজী গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ে গত রোববার রাতে বিদ্যালয়ের দরজার তালা ভেঙে কে বা কারা দুটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ভোরে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী কমর উদ্দিন দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনাটি নিশ্চিত হন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি