একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ৪ ভিআইপিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোতে গত সোমবার চারজন ভিআইপি একসঙ্গে শুভেচ্ছা সফর করেছেন। তাঁরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, একই আসনের সাবেক সাংসদ সুলতান মো. মনসুর ও এম এম শাহীন। গত সোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি চোরাই কাঠ আটক কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার থানা গেট এলাকায় টহলরত পুলিশ গতকাল মঙ্গলবার চোরাই কাঠবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৯২৯) আটক করে। এ সময় পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সংগাতকাঠি গ্রামের মো. সহিদুল ইসলাম (৪৯) এবং দেবীদ্বার উপজেলার কুরইন গ্রামের মো. সালাম মুন্সির ছেলে মো. সাদেক মুন্সি (২২) আটক হন। তাঁরা ট্রাকটিতে থাকা পাঁচ লক্ষাধিক টাকার কাঠের মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি