একনজরে
নকল জুতাবগুড়ার ধুনট সোনালী নিউমার্কেট থেকে নিউ নাজ সুজ কোম্পানির নকল জুতাসহ আবদুর রশিদ (২৭) নামের এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। রশিদ উপজেলার মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার ফুলবাড়িয়া এলাকার নাজ সুজ নামের এক কোম্পানি থেকে পাইকারি দরে জুতা কিনে বিক্রি করে আসছিলেন। এক বছর আগে তিনি ওই কোম্পানির জুতা বিক্রি করে দেন। সন্দেহ হলে কোম্পানির কর্মকর্তারা বুধবার সকালে ঢাকা থেকে ধুনট সোনালী নিউমার্কেটে এসে খোঁজ নিয়ে দেখেন রশিদ নিউ নাজ সুজ কোম্পানির লোগো ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের নকল জুতা বিক্রি করছেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ রশিদকে গ্রেপ্তার করে। তাঁর দোকান থেকে ২১৩ জোড়া নিউ নাজ সুজ জুতা উদ্ধার করা হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধিমিলে ধর্মঘটঅবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকেরা বুধবার কারখানা গেটে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা মিলের দুজন সিবিএ নেতা শাখাওয়াত হোসেন ও আবু তাহেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিক্ষোভ শেষে মিলের প্রশাসন ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, আবদুর রব, আনছার আলী, শামসুল হক, ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা জানান, ২০০৯ সালে পে-কমিশন বাস্তবায়ন হলেও এখনো মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। এ ছাড়া ন্যূনতম মজুরি চার হাজার ১৫০ টাকার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ নয়। লালপুর (নাটোর) প্রতিনিধিকর্মবিরতি পালনহামলার প্রতিবাদে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকেরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মণ্ডপ থেকে পূজা শেষে ফেরার সময় তিনজন শ্রমিককে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, গুরুতর আহত মনিরকে (২৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। গোপালগঞ্জ প্রতিনিধিযুবকের কারাদণ্ডফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শেখ হাসিনা ছাত্রীনিবাসে ঢুকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের ফায়জুর মোল্লা (২৩) বিএডিসির একজন শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাত্রীনিবাসে ঢুকে হয়রানি করেন। ছাত্রীটি চিৎকার দিলে অন্য ছাত্রীরা ও নিবাসের তত্ত্বাবধায়ক ওই যুবককে ধরে ফেলেন। ফরিদপুর অফিস‘খ’ শ্রেণীতে উন্নীতকুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার পৌর শাখা-২ থেকে গত সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল বুধবার সকালে পৌর কার্যালয়ে মেয়র মিজানুর রহমান সাংবাদিকদের জানান, চলতি বছরের ৩১ মে স্থানীয় বিভাগের ৮১১ নম্বর স্মারক মূলে জারিকৃত পরিপত্র অনুযায়ী সরকার চৌদ্দগ্রাম পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করেছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিলাশ উদ্ধার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের রাধানগর গ্রামসংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক চা-শ্রমিকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, মাতাল অবস্থায় সড়ক দিয়ে হাঁটার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিবিতরণময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য ও সেবাকেন্দ্রের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ১২টি ইউপির চেয়ারম্যানদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি