একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষোভে...রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা-মাঝেরহাট রাস্তায় লাগানো বিভিন্ন জাতের প্রায় ৪০০ গাছের চারার মাথা ভেঙে দেওয়া হয়েছে। কাচনা দুর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি কিরণ চন্দ্র জানান, গত বুধবার রাত নয়টার দিকে পাশের লক্ষ্মীপুর গ্রামের কয়েকজন জুয়াড়ি পূজা উপলক্ষে কাচনা বাজারে আয়োজিত মেলায় আসে। তারা মেলায় জুয়াড় আসর বসাতে চায়। বাধা দিলে পূজা কমিটির লোকদের গালিগালাজ করে। রাত ১২টার দিকে তারা বাড়ি ফেরার পথে গাছের চারার মাথাগুলো ভেঙে দিয়ে যায়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি অবৈধ সংযোগ গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেনের বাঁশবাড়ী মহল্লার বাসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মীরা অভিযান চালান। এ সময় বাড়ির ছাদে অবৈধ বিদ্যুৎসংযোগ নিয়ে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলছিল। পিডিবির কর্মীরা হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়েল্ডিং মেশিন ও বেশকিছু তার। কাউন্সিলর আবিদ হোসেন বলেন, অবৈধ বিদ্যুৎসংযোগ নেওয়ার ব্যাপারটি তিনি জানতেন না। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুবগুড়ার শিবগঞ্জ উপজেলার সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর দুই ছাত্র পুকুরে ডুবে মারা গেছে। গত বুধবার বেলা তিনটার দিকে উপজেলার সোবহানপুর গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামবাসী জানান, গ্রামের হেলাল উদ্দিনের ছেলে অন্তর হোসেন (৬) ও শাহ আলমের ছেলে সোহান রহমান (৬) গোসল করতে পুকুরে নামে। দীর্ঘ সময় পরও তারা বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিভুয়া মেজর গ্রেপ্তারগত বুধবার সন্ধ্যায় রাজবাড়ীতে আনোয়ার হোসেন (৩৫) নামের একজন ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার রাজবাড়ী স্টেডিয়ামে সেনাবাহিনীতে লোক নিয়োগের পরীক্ষা হচ্ছিল। নজরুল ইসলাম ও মালেক সরদার নামের দুই যুবক পরীক্ষা দিতে আসেন। এ সময় আনোয়ার নিজেকে মেজর পরিচয় দিয়ে তাঁদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু পরে তাঁরা প্রতারণার বিষয়টি টের পেয়ে ঘটনাটি র‌্যাবকে জানান। র‌্যাব সদস্যরা এসে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া গ্রামে। রাজবাড়ী সংবাদদাতা সড়ক অবরোধমাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও নাসিরউদ্দিনের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনের সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ। উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, আজিজ ও নাসিরের দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে জনগণ সড়ক অবরোধ করে। উপপরিদর্শক আজিজুর রহমান অভিযোগের ব্যাপারে জানান, ‘অভিযোগ সত্য নয়। এটা একটা ষড়যন্ত্র।’ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিনেতা হাজতেফরিদপুরের চরভদ্রাসনে স্কুলছাত্রী রূপা আক্তার হত্যা মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ওরফে মামুনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলার দুই পলাতক আসামি এহসানুল হক ও মুন্নাফ ফকির আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক শহীদুল্লাহ বাকাউল ১০ অক্টোবর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে দুই আসামিকে জেলহাজতে পাঠিয়ে দেন। ফরিদপুর অফিস