একনজরে
আ.লীগে যোগদানপাবনার বেড়া উপজেলায় গতকাল শনিবার বিএনপির ২০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বেড়া পৌর পাবলিক লাইব্রেরি সেমিনার-কক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে কৈতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার শেখ ও সাধারণ সম্পাদক আশকর শেখের নেতৃত্বে ২০ জন নেতা-কর্মী সেখানে গিয়ে আওয়ামী লীগে যোগ দেন। বর্ধিত সভায় উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁদের বরণ করেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আল মাহমুদ সরকার, আ হ ম ফজলুর রহমান, আবদুল কাদের, মোস্তাফিজুর রহমান, আবদুল মান্নান, নজরুল ইসলাম প্রমুখ। বেড়া (পাবনা) প্রতিনিধিপরিদর্শন বন্ধ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস চলাকালীন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরিদর্শন বন্ধ করা হয়েছে। চিকিৎসকেরা যাতে হাসপাতালে আগত রোগীদের যথাযথভাবে চিকিৎসাসেবা দিতে পারেন, এ জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি