একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরচন্দ্র তোরণকুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার টাউন হলের প্রধান ফটকে ‘বীরচন্দ্র তোরণ’-এর উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় টাউন হল মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুল নেওয়াজ সেলিম ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক ফারহাত আক্তার শাহরিয়ার বক্তব্য দেন। এনসিসি ব্যাংকের অর্থায়নে ওই তোরণ নির্মিত হয়। ১৮৮৫ সালে কুমিল্লা টাউন হল প্রতিষ্ঠিত হয়। ১২৬ বছর পর ওই তোরণ হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাতরুণের দণ্ডজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী গতকাল রোববার সকালে কলেজে যাচ্ছিল। পথে পালশা গ্রামের পাঁচমাথা মোড়ে গঙ্গাপ্রসাদ গ্রামের জহুরুল ওই ছাত্রীকে জোর করে রাস্তার পাশে একটি কলাবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটির চিৎকারে লোকজন জহুরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিউত্ত্যক্ত করার দায়েউত্ত্যক্ত করার দায়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের জহুরুল ইসলাম (২৫) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম এ রায় দেন। গতকাল রোববার উপজেলার শ্রীমন্তপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এলাকার লোকজন জহুরুল ইসলামকে আটক করে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিনির্মাণকাজের উদ্বোধনরাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের দুটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম কাজের উদ্বোধন করেন। পৌর শহরের হানিফ মোল্লা সড়ক ও ইমামবাড়ি সড়কের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত সভায় মেয়র শেখ মো. নিজাম সভাপতিত্বে করেন। এতে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, শেখ মো. ছবেদ আলী, আতিকুজ্জামান সেন্টু, কাউন্সিলর ফজলুল হক প্রমুখ। সরকারের বিএমডিএফের অর্থায়নে এক কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সড়ক দুটির দরপত্র আহ্বান করা হয় গত ৩১ মে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্সের অধীনে কার্যাদেশ দেওয়ার পর গতকাল রোববার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি