একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রসহ আটক
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী তেলাম কাজী ওরফে কালাম কাজীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় একটি দেশি পাইপগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন ও মোবারক হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাতেই তাঁকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি