একনজরে
উপনির্বাচনসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে গত সোমবার লেবু মিয়া ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৫২ ভোট। গত জুনে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। নির্বাচনে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আবদুল আহাদ জয়ী হয়েছিলেন। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে ওই পদটি শূন্য হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিজরিমানা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারে গতকাল ভেজালবিরোধী অভিযানের সময় তিনটি বেকারিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান জানান, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ওই তিন বেকারিকে জরিমানা করা হয়। অভিযানের সময় বিএসটিআইয়ের সিলেট অঞ্চলের মাঠ কর্মকর্তা আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিইলিশ কেনার দায়েনিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর পার থেকে ইলিশ কিনে লক্ষ্মীপুরের রায়পুর শহরে ফেরার পথে গত সোমবার ছয় যুবককে আটক করে পুলিশ। পরে ওই দিন রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর ওই ছয় যুবকের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, মেঘনা নদীতে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযোন অব্যাহত রয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিছেড়ে দিল পুলিশপাবনার বেড়া থানার পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাতসাকিন গ্রাম থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের পর রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হবে। কিন্তু সোমবার গভীর রাতে লক্ষণ দেকে ছেড়ে দেয় পুলিশ। এ প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে বেড়া থানার ওসি আবদুল হাই বলেন, ‘লক্ষণ দে মাদক ব্যবসায়ী ছিলেন না, তিনি মাদকসেবনকারী। এ ছাড়া ওপর মহলের চাপ ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’ পাবনা অফিস ও বেড়া প্রতিনিধি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরজাহান খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে রিংকু নামে আট বছরের এক শিশু। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাকুড়িয়া এলাকার আবছার আলীর বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ থেকে তার ছিঁড়ে পড়লে রিংকু নামে ওই শিশু তারে জড়িয়ে পড়ে। এ সময় নূরজাহান খাতুন ওই শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রিংকুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। নূরজাহান একই এলাকার আবদুল হান্নানের স্ত্রী। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিস