একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশ অব্যাহতসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় ভেটেরিনারি অনুষদ ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতর থাকা শিক্ষকেরা অবরুদ্ধ হয়ে পড়েন। তবে শিক্ষকদের অনুরোধে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন। সিলেট প্রতিনিধিনির্বাচনব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারায়ণপুর ডিএস ফাজিল মাদ্রাসায় দীর্ঘ ৫৫ বছর পর গতকাল বুধবার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির তিনটি পদের জন্য এদিন প্রায় ৭০০ ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট দেন। নির্বাচনে দুজন সাংবাদিকসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১৯৫৬ সালে মাদ্রাসা প্রতিষ্ঠার পর এটাই গভর্নিং বডির প্রথম নির্বাচন।’ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সমাবেশসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগড়া এলাকায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বুধবার মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, জেলা ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর উপজেলার কমান্ডার আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা আবদুস সহিদ আজাদ, ইমদাদুল হক প্রমুখ। সমাবেশ শেষে একই দাবিতে একটি মানববন্ধনও করা হয়। সুনামগঞ্জ অফিসআজ নির্বাচনজয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে হাফিজ-রফিক পরিষদ ও জাহাঙ্গীর-মোস্তফা পরিষদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯টি পদে ৩৮ জন প্রার্থী হয়েছেন। তিন হাজার ৫৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ইসলামিয়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জয়পুরহাট প্রতিনিধিগ্রাম আদালতইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল গত মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি লিউক পেটজেল্ট এবং ইউএনডিপির প্রতিনিধি ইয়ং হং ও নন্দিতা দত্ত। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকল্পের ফোকাল পয়েন্ট জামিনী কুমার রায়, পিসি তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রতিনিধিদল গ্রাম আদালতের বিচার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিগুদামে আগুনগাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বাজারে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সাব-স্টেশন অফিসার মকবুল হোসেন জানান, রাত পৌনে তিনটার দিকে পৌর বাজারের সুজন দাসের চায়ের দোকানে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী পাটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ প্রায় ২০০ মেট্রিক টন পাট পুড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাইবান্ধা প্রতিনিধি ১০ জেলের দণ্ডমা-ইলিশ নিধনের দায়ে পটুয়াখালীর গলাচিপায় এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও নয়জন জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চরবিশ্বাস ইউনিয়নের নমরস্লুইস এলাকায় অভিযান চালিয়ে মা-ইলিশ, মাছ ধরার সরঞ্জামসহ মো. জামাল হোসেনসহ ১০ জন জেলেকে আটক করে গলাচিপা নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে তাঁদের ইউএনও লস্কার তাজুল ইসলামের আদালতে হাজির করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিকার্যালয় উদ্বোধনপটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল নয়টায় পৌর শহরের কুমারপট্টি এলাকায় অবস্থিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান। এ সময় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দলের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিনদীতে ভাসছেপিএস টার্ন জাহাজ বিকল হয়ে দুই দিন ধরে পিরোজপুরের (জিয়ানগর ও ভান্ডারিয়া উপজেলার মধ্যবর্তী) কচা নদীতে ভাসছে। জাহাজটি বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মঙ্গলবার ছাড়ার পর বেলা দুইটার দিকে পিরোজপুরের কচা নদীতে বিকল হয়ে যায়। এ সময় জাহাজে তিন শতাধিক যাত্রী ছিল। জাহাজের চালক জাহাঙ্গীর আলম জানান, প্যাডেলের (চাকা) ক্লাম নষ্ট হয়ে যাওয়ায় জাহাজটি বিকল হয়ে যায়। যাত্রীরা যে যার মতো করে গন্তব্যে চলে গেছে। পিরোজপুর প্রতিনিধি