একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালক নেইতিন মাস ধরে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক নেই। চালকের অভাবে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে না পারায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। অ্যাম্বুলেন্সের চালককে গত ১২ জুলাই সদর হাসপাতালে বদলি করা হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, অ্যাম্বুলেন্স না থাকায় তাঁদের জনরোষে পড়তে হচ্ছে। নাটোরের সিভিল সার্জন রফিকুল ইসলাম জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। এক সপ্তাহের মধ্যে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালক দেওয়ার ব্যবস্থা করা হবে। লালপুর (নাটোর) প্রতিনিধি