একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্গণনার আবেদনজয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন কমিটির চেয়ারম্যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হান্নানের বরাবর ভোট পুনর্গণনার আবেদন করেছেন পরাজিত তিন প্রার্থী। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে তাঁরা এ আবেদন জানান। আবেদনকারীরা হলেন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক ছানোয়ার হোসেন। তাঁরা দাবি করেন, ভোট পুনর্গণনা করা না হলে পরবর্তী সময়ে মোটরশ্রমিকেরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। জয়পুরহাট প্রতিনিধিচিনি বিতরণরাজশাহীর চারঘাটে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা ১০০ কেজি চিনি স্থানীয় গুচ্ছগ্রামের ২৫টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমুন নাহার গত বুধবার এ চিনি বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চার কেজি করে চিনি দেওয়া হয়েছে। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বজলুর রশিদ উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০০ কেজি চিনি জব্দ করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীসম্মেলন অনুষ্ঠিতবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রথম সম্মেলন গতকাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শ্রীমন্ত টাউন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার। তিনি এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উদীচীর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নওশের আলী। এতে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  চুয়াডাঙ্গা প্রতিনিধিতিনজনের দণ্ডমাদকদ্রব্য (গাঁজা) রাখার অভিযোগে ফরিদপুরে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হচ্ছেন: ফরিদপুর শহরের আলীপুর এলাকার মো. শাহীন শেখ (২৫), সালথা মীরের গোট্টি গ্রামের আবদুল কাদের (৩৫) এবং বোয়ালমারীর দক্ষিণ খামার গ্রামের কবির শেখ (৩২)। তাঁদের মধ্যে শাহীন শেখকে এক বছর এবং আবদুল কাদের ও কবির শেখকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার তাঁদের কারাদণ্ড দেন।  ফরিদপুর অফিসপ্রশমন দিবস আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী কেরানীগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, বন কর্মকর্তা মোশারফ হোসেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিজরিমানাপ্রকাশ্যে ধূমপান করায় ছয় ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর আলম তালুকদার উপজেলা চত্বরে ধূমপানরত অবস্থায় ছয় ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুর, নাসির, খলিল, লাল মিয়া, মোতালেব ও শংকর।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি