একনজরে
ছাত্রের কারাদণ্ডকম্পিউটারের সাহায্যে মুঠোফোনের সেটে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ডাউনলোড করার দায়ে মো. তরিকুল ইসলাম নামের মাদ্রাসার এক ছাত্রকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের পাশের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া তরিকুল ইসলাম উপজেলার বন্দিয়ারা গ্রামের হাসান আলীর ছেলে ও হাটপাড়া সিনিয়র মাদ্রাসার ছাত্র। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিবড়ি জব্দবগুড়ার শিবগঞ্জের কাশীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গতকাল শনিবার র্যাবের একটি দল সাত হাজার ২২০টি ভারতীয় যৌন উত্তেজক বড়ি আটক করেছে। এ সময় বড়ি বহনের অভিযোগে রাব্বী হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। রাব্বী হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরনদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি এ বড়ি নিয়ে বগুড়া যাচ্ছিলেন। বড়িগুলোর আনুমানিক দাম তিন লাখ ৬০ হাজার টাকা। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিইলিশ জব্দইলিশ বিক্রির অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ব্যবসায়ী আবুল কালামকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম গত শুক্রবার ওই বাজারে অভিযান চালিয়ে কালামকে দণ্ড দেন। এ সময় আদালত ওই বাজার থেকে ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করেন। এর মধ্যে পচা ৩৫ কেজি ইলিশ কোটালীপাড়া থানায় এনে মাটিচাপা দেওয়া হয় এবং বাকি ২০ কেজি কম দামে বিক্রি করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারর্যাব-১২-এর সদস্যরা গত শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছেন। তাঁরা হলেন—কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম (৪০) ও উদিবাড়ি এলাকার শাহিন আলী (২৫)। র্যাবের সদস্যরা তাঁদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও একটি একনলা বন্দুক উদ্ধার করেন। মিরপুর থানায় সোপর্দ করার পর গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া অফিস