একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্রসহ আটক ৬পাবনার ঈশ্বরদীর সাঁড়া গোপালপুরের তালতলা মোড়ে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ ছয় যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি শাটারগান, একটি রিভলবার, চারটি গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন: মাহমুদুর রহমান (৩০), লেদু সরদার (২৫), মারুফ রেজা (২৬), মিঠুন সরকার (২৯), মিন্টু আলী (২৬) এবং ওসমান গনি (২৯)। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিদারিদ্র্য নিরসনে‘দারিদ্র্য থেকে মুক্তি: জনগণই উন্নয়নের মূল চালিকাশক্তি’—এ প্রতিপাদ্য নিয়ে খুলনায় গতকাল সোমবার আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস পালন করা হয়। ব্র্যাকের উদ্যোগে সকাল আটটায় নগরের শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির সদস্যও কর্মীরা। পরে পার্ক চত্বরে আলোচনা সভা হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা