একনজরে
কমিটি গঠনতেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা কমিটির এক সভায় ২৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে এ কে এম ওয়াহিদুল ইসলামকে। এ ছাড়া মোহাম্মদ আসাদুজ্জামান ও শরীফ আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং চয়ন কান্তি দাসকে সদস্যসচিব করা হয়েছে। সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা বাসদের সংগঠক মিজানুর রহমান প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবিতর্ক প্রতিযোগিতাবগুড়ার শেরপুরে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। গত সোমবার বেলা দুইটায় উপজেলার কেল্লা উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করেন বেসরকারি সংস্থা বগুড়ার লাইট হাউস। প্রতিযোগিতায় অংশ নেয় আলতাদীঘি মাদ্রাসা এবং কেল্লা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণীর তিনজন করে শিক্ষার্থী এতে অংশ নেয়। কেল্লা উচ্চবিদ্যালয় এতে বিজয়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী। এতে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি‘হেসে ফেলেন’ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সভায় বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘কিছুদিন আগে বোয়ালমারীতে মাদকসহ গ্রেপ্তারের পর এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে দুই বছরের সাজা দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। আদালত চলাকালে আমিও সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু দেখা গেল দেড় মাসের মাথায় ওই ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন। আমার সঙ্গে পথে দেখা হতেই ওই ব্যক্তি হেসে ফেলেন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের সাজা হলেও আসামিরা যদি দেড় মাসের মধ্যে ছাড়া পেয়ে যান, তাহলে অপরাধ কমবে কীভাবে?’ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ফরিদপুর অফিস