একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্তি প্রদানফেনী জেলা পরিষদ গতকাল প্রতিবছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা কৃতী ও দরিদ্র ১৪৯ জন শিক্ষার্থীকে যথাক্রমে এককালীন দুই হাজার ও দুই হাজার ৫০০ টাকার বৃত্তি দিয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম মৈনুর। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। নিজস্ব প্রতিবেদক, ফেনীকারাদণ্ড নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বিক্রির দায়ে আবদুল মতিন (৩৬) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক এ আদেশ দেন। আদালতের নির্দেশের পরই মতিনকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ইউএনও বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মতিনকে এ শাস্তি দেওয়া হয়েছে। নোয়াখালী অফিসইঁদুর-বিড়ালইঁদুর বছরে প্রায় ২০ লাখ টন খাদ্য নষ্ট করে। পাশাপাশি নানা রকমের সবজি, ফলমূলেরও ক্ষতিসাধন করে। বছরজুড়েই ইঁদুর ফসল নষ্ট করে জাতীয় অপচয় করে যাচ্ছে। তাই বাড়িতে বাড়িতে বিড়াল পুষে ইঁদুর নিধনে অবদান রাখতে হবে সবাইকে। নাটোরের গুরুদাসপুরে গতকাল বুধবার মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী দিনে বক্তারা ওই আহ্বান জানান। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিমাদক ব্যবসায়ীমাদক ব্যবসা বন্ধ ও মাদক সেবনে বাধাদানের কারণে মাদক ব্যবসায়ীর হাতে শিক্ষক মারধরের ঘটনায় উলিপুর থানার পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যবসায়ীর নাম মমিনুল ইসলাম (৪০)। উলিপুর পৌর এলাকার হায়াৎ খাঁ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামছুল হক দীর্ঘদিন ধরে উলিপুর থানাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। ১৭ অক্টোবর রাতে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা শামছুল হককে লাঠি দিয়ে মারধর করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ মমিনুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ভেজাল ওষুধগবাদিপশুর ভেজাল ওষুধ বিক্রির সময় মঙ্গলবার ফরিদপুরের শিবরামপুর বাজার থেকে গ্রেপ্তার হন রাজবাড়ীর রঘুনাথপুর গ্রামের লুৎফর মল্লিক (৩৬)। পরে রাতে তাঁর বাড়ি থেকে ভেজাল ওষুধ তৈরির বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে লুৎফরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ফরিদপুর অফিস