একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে খাবারপঞ্চগড় জেলায় কলেজ পর্যায়ে দুপুরের খাবার কর্মসূচি (মিড ডে মিল) চালু করা হয়েছে। জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের কাজী শাজাবুদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের জন্য বুধবার থেকে এ কর্মসূচি চালু করা হয়। কোনো ধরনের সরকারি সাহায্য ছাড়াই অভিভাবক, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় এ কর্মসূচি চালু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রফিক এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী হাবিবুর রহমান। পঞ্চগড় প্রতিনিধিসভা অনুষ্ঠিতগোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন কবুতর উড়িয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র দে। গোপালগঞ্জ প্রতিনিধি