একনজরে
বিনা মূল্যে খতনাঢাকার কেরানীগঞ্জে শিশুদের বিনা মূল্যে খতনা করিয়েছে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার দরিদ্র পরিবারের ২০ জন শিশুকে এ সেবা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকউল্লাহ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. বাবুল, দীন ইসলাম, মো. সোলায়মান প্রমুখ। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিচোলাই মদময়মনসিংহের গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলায় গতকাল শুক্রবার ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৬০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, ভবানীপুর ঋষিপাড়ায় অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদসহ উবাষি রানী ঋষি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ অফিসসেমিনার অনুষ্ঠিতখুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সেমিনার কক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত মংলা উন্নয়ন পরিকল্পনার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘অ্যান ওভারভিউ অন মংলা ডেভেলপমেন্ট প্ল্যান’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ-স্থপতি খন্দকার এম আনসার হোসেন। সেমিনারে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট-ট্রানশিপমেন্ট চুক্তি হলে মংলা বন্দর ও এর পাশের মংলা ইপিজেড এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা কেমন হওয়া উচিত, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি