একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনহরিজন সম্প্রদায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান রাস্তায় মানববন্ধন করেছে। কর্মসূচি শেষে জয়পুরহাট পৌর এলাকায় হরিজনদের কলোনি তৈরির দাবিতে মেয়র আবদুল আজিজ মোল্লার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণ লাল হরিজন, যুগ্ম সম্পাদক লেবু লাল বাঁশফোঁড়, সাংগঠনিক সম্পাদক পান্না লাল বাঁশফোঁড়, জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক প্রহ্লাদ বাঁশফোঁড় ও আহ্বায়ক কমিটির সদস্যসচিব মনু হরিজন। জয়পুরহাট প্রতিনিধিভারতীয় শাড়িরাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গত শুক্রবার রাত ১১টায় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩৯৮টি ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। এ সময় জানু বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী জানান, সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী বাস থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়। এগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা। জানু বেগমকে রাজবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি যশোর কোতোয়ালি থানার স্টেশন রোডের বাসিন্দা। রাজবাড়ী সংবাদদাতা