একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে সোপর্দবগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে পরিবারকে রক্ষা করতে ছেলে বাদশা শেখকে (১৮) শুক্রবার রাতে পুলিশে সোপর্দ করেছেন আতাউর শেখ। পেশায় কসাই আতাউর শেখের ছোট ছেলে বাদশা ছিলেন পরিবারের সবার আদরের। কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ায় তিনিই ওই পরিবারের কাছে বড় কষ্টের কারণ হয়ে ওঠেন। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর করতেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিস্মারকলিপি পেশসব চাকরির ক্ষেত্রে আদিবাসী কোটা অনুসরণ করার দাবিতে গতকাল রোববার দুপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা জাতীয় আদিবাসী পরিষদ। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যাদব খালকো, ইমরান চৌধুরী প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি৩২৬ শিক্ষার্থীচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ৩২৬ জন শিক্ষার্থীকে গতকাল শনিবার বৃত্তির সাড়ে ১৫ লাখেরও বেশি টাকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। সারা দেশের ২২০টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট যোগ্যতার বিবেচনায় প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট’ প্রকল্পের আওতায় দেশের যে ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পেয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিনতুন কমিটিফরিদপুর কালেক্টরেট ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মো. ইউনুস মিয়া সভাপতি ও মো. আ. কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরিষদের অন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মো. আবু সাঈদ ও আবদুল ওহাব শেখ এবং সহসম্পাদক মাহবুবুর রহমান, ওমর ফারুক, মিলন খান প্রমুখ। ফরিদপুর অফিস