একনজরে
দুর্ঘটনায় নিহতসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সিরাজ উদ্দিন (৬৫)। তাঁর বাড়ি উপজেলার কাজীপাড়া গ্রামে। আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল ১০টার দিকে সলপ স্টেশন পার হচ্ছিল। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সিরাজ উদ্দিন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের সামনে পড়ে যান। চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ভাবি খুনযশোরের কেশবপুর উপজেলার সাতবাাড়িয়া গ্রামে ননদের বাড়িতে এসে ভাবি খুন হয়েছেন। গত রোববার গভীর রাতে কে বা করা তাঁকে গলা কেটে হত্যা করে। নিহত ভাবির নাম কুলসুম (৪৫)। তিনি উপজেলার বেগমপুর গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী। কেশবপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কেশবপুর (যশোর) প্রতিনিধি