একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে পুলিশেবগুড়া ধুনটে মাদকাসক্ত এক ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে সোপর্দ করেছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে বিজয় মণ্ডল (১৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে নানা অপরাধে জড়িয়ে পড়ে। এসব কারণে তার বাবাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। বাধ্য হয়ে সোমবার দুপুরে খবির উদ্দিন ছেলে বিজয়কে পুলিশে সোপর্দ করেন। পরে ইউএনও আতাউল গনির আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। খবির উদ্দিন বলেন, ‘এই ছেলের জন্য এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না।’ ধুনট (বগুড়া) প্রতিনিধিকুণ্ডুবাড়ির মেলাকালীপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরের কুণ্ডুবাড়িতে ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা আজ বুধবার শুরু হচ্ছে। পূজা ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি ভজন চন্দ্র কুণ্ডু জানান, এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে। কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান, মেলার নিরাপত্তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌর মেয়র এনায়েত হোসেন জানান, মেলার সব আয়োজন সম্পন্ন। তিন দিনব্যাপী এই মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি