একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কমিটিনাটোরের লালপুর থানা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি হারুনার রশিদ, সিনিয়র সহসভাপতি বিপ্লব হোসেন, সহসভাপতি আমিনুল হক ও এস এম শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও আবু সাহান মাসুম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মহব্বত আলী, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আবদুল বারেক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সামসুল আলম। গত বুধবার জেলা যুবদল এ কমিটি অনুমোদন করেছে। লালপুর (নাটোর) প্রতিনিধিমানববন্ধনযুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগ গতকাল সকালে তিন ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা পরিষদ চত্বরে এ সময় যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন, আবুল হোসেন, জয়নাল আবেদিন, আবদুল মজিদ, রবিন প্রমুখ। বক্তারা বিলম্ব না করে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিনেতার দণ্ডসরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের দায়ে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আতাউর রহমানকে (৫০) গতকাল বৃহস্পতিবার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান গতকাল দুপুর ১২টার দিকে কালামৃধা বাজার থেকে তাঁকে আটক করেন। দুপুর দুইটার দিকে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিপিবি নেতাকে দণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার সিপিবির নেতাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। ফরিদপুর অফিসবনদস্যু গ্রেপ্তারবাগেরহাট প্রতিনিধি আরও জানান, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আবুল কালাম (৩৮) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডীপাড়া গ্রামসংলগ্ন বলেশ্বর নদ থেকে কোস্টগার্ড তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর অন্য সহযোগীরা ট্রলার ফেলে পালিয়ে যায়। বাগেরহাট প্রতিনিধি