একনজরে
নবান্ন উৎসবজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ধান কাটা, মাড়াই ও নবান্ন উৎসবের সূচনা করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বুড়াইল গ্রামের মাঠে ধান কাটা, মাড়াই ও নবান্ন উৎসবের শুভ সূচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, সিভিল সার্জন মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিবহিষ্কার, শোকজপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও চারজনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে কৃষি অনুষদের ফিশারিজ বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র তাজুল ইসলামকে এক সেমিস্টার ও কৃষি বিভাগের চতুর্থ সেমিস্টারের জাবির বিন নূরকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত কৃষি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের রনি, মেজবা এবং চতুর্থ সেমিস্টারের মাহফুজ ও আজাদকে শোকজ করা হয়েছে। সহকারী রেজিস্ট্রার আসাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পটুয়াখালী অফিসসনদ বিতরণখুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে শিক্ষাদান পদ্ধতির ওপর নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করা হয় গতকাল শুক্রবার। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান ও ট্রেজারার ফকির আবু হোসেন। বক্তারা বিষয়ের প্রতি গভীর মনোনিবেশ, আগ্রহ, ছাত্র-শিক্ষক ভালো সম্পর্ক, শ্রেণীপাঠদানকে আকর্ষণীয় করতে নবীন শিক্ষকদের পরামর্শ দেন। খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতামহানাম যজ্ঞানুষ্ঠানফরিদপুরের ভাঙ্গার চণ্ডীদাসদী সর্বজনীন রাধাগোবিন্দ ও কালীমন্দিরে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে: ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ভাগবত পাঠ। ২৮ অক্টোবর দিবাগত ভোররাত থেকে ১ নভেম্বর ভোর পর্যন্ত ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। এতে কীর্তন পরিবেশন করবে মাদারীপুরের সুধারাম সম্প্রদায়, কুমিল্লার বেদবাণী সম্প্রদায়, বাগেরহাটের জয়পাগল সম্প্রদায়, রাজবাড়ীর যোগমায়া সম্প্রদায়, বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায় ও ব্রাহ্মণবাড়িয়ার জয়রাম সম্প্রদায়। ২ নভেম্বর রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন, ভক্তিমূলক গান, মহাপ্রভুর ভোগ। বিজ্ঞপ্তি।