একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরাঞ্চলে প্রচারাভিযানডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা তথ্য কার্যালয় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরদ্বীপ চরে প্রচারাভিযান শুরু করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, স্বাস্থ্য-শিক্ষা-আইন-কৃষির ওপর সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনী। মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ মো. জাফর আলী। বক্তব্য দেন আমিনুল ইসলাম মন্ডল, মানিক চৌধুরী প্রমুখ। কুড়িগ্রাম অফিসক্যাপসুল প্রশিক্ষণবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্ট-১ মহাস্থান ব্যাটালিয়নের ক্যাডেটদের ২০১১ সালের দ্বিতীয় ক্যাপসুল প্রশিক্ষণ ক্যাম্প ২৫ অক্টোবর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণার্থীরা ‘জীবনে কখনো মাদক গ্রহণ করব না’ এবং সমাজের অন্যদেরও এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই প্রশিক্ষণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও নারী ডিভিশনের মোট ১৫২ জন ক্যাডেট অংশগ্রহণ করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঅস্ত্রসহ গ্রেপ্তারবাগেরহাটের রামপাল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলির খোসাসহ মাহাজির শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মাহাজির অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় রামপাল থানার উপপরিদর্শক শফিউদ্দিন দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মাহাজির শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রামের অহিদ শেখের ছেলে। বাগেরহাট প্রতিনিধিহস্তক্ষেপ কামনাবরিশালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ধর্মীয় সংখ্যালঘু স্বার্থবান্ধব সংশোধনী প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বরিশাল জেলা ও মহানগর পূজা উদ্যাপন কমিটি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন আক্কাস হোসেন, মিজানুর রহমান, কালিয়া দমন গুহ, দিলীপ কুমার ঘোষ, নজরুল ইসলাম প্রমুখ। বরিশাল অফিস