একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাই গরু উদ্ধারজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের জাহেদুল মণ্ডল ও মোজাহার ফকিরের উঠান থেকে দুটি এবং নিকটবর্তী মাঠ থেকে দুটি চোরাই গরু উদ্ধার করে ক্ষেতলাল থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। গরুগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গরুর মালিকদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে গরু ব্যবসায়ী খোকা জানান, জাহেদুল মণ্ডল, মোজাহার ফকির ও কামাল গরু বিক্রির কথা বলে তাঁকে সকালে ডেকে নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গরু কীভাবে এল, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের ধরার জন্য অভিযান চলছে। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিবখাটেপনার দায়েপটুয়াখালীর সদর উপজেলার বদরপুর এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন স্কুলছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা দুমকি উপজেলার লেবুখালী হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা ওই ছাত্রীর রিকশার গতিরোধ করে জোরপূর্বক মুঠোফোনে ছবি তোলে ও অশালীন আচরণ করে। এলাকাবাসী তাদের পুলিশে দেয়। পটুয়াখালী প্রতিনিধি