একনজরে
মানববন্ধনযুদ্ধাপরাধের দ্রুত বিচারের দাবিতে গতকাল সোমবার ঢাকার দোহার উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোহার উপজেলা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এক পথসভায় বক্তারা বলেন, নিজামী ও মুজাহিদসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বোরহান উদ্দিন, মো. আলী খান ও ইব্রাহীম মৃধা। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিকারাদণ্ডজামালপুরের মাদারগঞ্জে হেরোইন সেবনের দায়ে ফারুক হোসেন নামের একজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ রায় দেন। এ ছাড়া একই দিনে মাদারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাবুল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি রংপুরের গাইবান্ধা উপজেলার পান্তাপাড়া গ্রামে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিস্মৃতিস্তম্ভ উদ্বোধনমুক্তিযুদ্ধের ৪০ বছর পর বগুড়ার শিবগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে এ স্তম্ভের উদ্বোধন করেন ইউএনও লুৎফর রহমান। উপজেলা সদর থানার প্রধান ফটকের সামনে এটি নির্মাণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আবদুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তৌহিদুর রহমান, আজিজুল হক, মোস্তাফিজার রহমান, ওবায়দুর রহমান, খাদেমুল ইসলাম, আক্কাসুর রহমান, আবুল কাশেম, ইকবাল হোসেন, আফজাল হোসেন, আবদুর রউফ প্রমুখ। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিকাত্যায়নী পূজামাগুরার ঐতিহ্যবাহী ক্যাতায়নী পূজা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ পূজা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে মাগুরা। বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও ভবনের অনুকরণে দেশ-বিদেশের খ্যাতনামা কয়েক শ পটুয়া, শিল্পী ও শ্রমিক প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন তোরণ, মণ্ডপ, প্যান্ডেল ও কাত্যায়নীর প্রতিমা। উপমহাদেশের মধ্যে একমাত্র মাগুরাতেই এত জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। মাগুরা প্রতিনিধি