একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার আইন-২০০৯ ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিবিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন: মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা জিয়াউল করিম, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার প্রমুখ। জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পুরুষ ও নারীসদস্যসহ ৪০ জনপ্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেন। নোয়াখালী অফিসনিহত ২খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ কাঠবোঝাই একটি ট্রাক উল্টে নয়ন (১৭) ও মো. ফজল (৩৩) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ডাইনছড়ির কবরস্থান এলাকায় গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় নয়ন। গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যান ফজল। বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিপরিচয়পত্র জব্দগাইবান্ধায় ৯৩২ জন দ্বৈত ভোটারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক ভোটারের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, দ্বৈত ভোটারদের পরিচয়পত্র জব্দ এবং কেন তাঁরা দ্বৈত ভোটার হলেন, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক ভোটারের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা প্রতিনিধিদিনব্যাপী কর্মশালাগোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক ভাস্কর চক্রবর্তী। এ সময় শস্য উৎপাদন কর্মকর্তা চণ্ডী দাস কুণ্ডু, জেলা প্রশিক্ষক কর্মকর্তা শংকর চন্দ্র ভৌমিক ও সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ভাস্কর চক্রবর্তী জানান, ভারত থেকে নিম্ন মানের বীজ আসে। ওই বীজে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। এ কারণে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি