একনজরে
বিজ্ঞান মেলাবগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল ও কলেজে গতকাল বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আদা থেকে বিদ্যুৎ, ভূমিকম্প থেকে রক্ষা পেতে নিরাপদ ভবন, রাস্তার দুর্ঘটনা এড়ানোর উপায়, অটোমেটিক রোড লাইট ইত্যাদি উদ্ভাবনী শক্তি ও বৈজ্ঞানিক কলাকৌশল প্রদর্শন করা হয়। সকাল ১০টায় মেলা উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান। মেলায় ৪৪টি বিষয়ে ৭২টি প্রকল্প প্রদর্শন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া মায়ের যাবজ্জীবনখাদ্যে বিষ মিশিয়ে মেয়েকে হত্যার দায়ে সৎমা মোমেনা খাতুনকে (৩৫) যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে কুলসুম এ রায় দেন। মোমেনা খাতুন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামের মো. বজেল প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী। ২০০৮ সালের ৭ ডিসেম্বর তিনি চার বছরের মেয়ে জরিনা খাতুনকে মুড়ির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগোলটেবিল বৈঠকসাতক্ষীরায় ‘চিংড়িঘেরে কর্মরত নারীদের সমস্যা ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে আইডিয়ালের সভাপতি রিয়াজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বক্তারা বিভিন্ন চিংড়িঘেরে কর্মরত নারী শ্রমিকদের অবহেলা ও বঞ্চনা কমিয়ে আনার আহ্বান জানান। বেসরকারি সংস্থা দেবহাটার আইডিয়ালের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই গোলটেবিল বৈঠক। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকোরবানির হাটনেত্রকোনার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর হাট জমে উঠছে। বিক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেচাকেনা কম হচ্ছে, গরুর দামও কম। তবে ক্রেতারা বলেন, দাম বেশি। উপজেলা সদর, হোগলা ও শ্যামগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, পশুর প্রচুর সরবরাহ থাকলেও ক্রেতা কম। উপজেলার বাঘবেড় গ্রামের নজরুল ইসলাম ও নৈগাও গ্রামের সেলিম সরকার পূর্বধলা সদর বাজারে গতকাল সবচেয়ে বড় দুটি ষাঁড় নিয়ে এসেছেন। ষাঁড় দুটির প্রতিটির দাম দুই লাখ টাকা করে হাঁকালেও ক্রেতা পাচ্ছেন না। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি