একনজরে
লাশ উদ্ধারবরগুনার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজার থেকে গতকাল শনিবার সকালে সালাউদ্দিন (১৮) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে তালতলী থানার পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সালাউদ্দিনের বাড়ি উপজেলার উত্তর ঝারাখালী গ্রামে। কড়ইবাড়িয়া বাজারের বাসস্ট্যান্ডের পাশে সালাউদ্দিন মুদি ব্যবসা করতেন। শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি দোকানের বাইরে বেঞ্চের ওপর ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে স্থানীয় লোকজন দোকান থেকে ১০০ গজ দূরে সালাউদ্দিনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিবাড়িতে ডাকাতিফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা গ্রামের ব্যবসায়ী লাল মিয়ার বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় ডাকাতির ঘটনা ঘটেছে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দীন মোল্লা জানান, মুশোখ পরা ১০-১২ জন ডাকাত লাল মিয়ার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ চার লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোনসহ আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ফরিদপুর অফিস একজন গ্রেপ্তারবাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদহ গরুর হাটে জাল নোট দিয়ে গরু কেনার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে মান্নান ফকির নামের এক গরুর দালালকে গ্রেপ্তার করেছে। বড়বাড়িয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের হামিদ শেখ গত ৩১ অক্টোবর শৈলদহ হাটে গরু বিক্রি করতে যান। একই গ্রামের মান্নান ফকির মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ২২ হাজার টাকায় একটি গরু বিক্রি করিয়ে দেন। হামিদকে তাঁরা ২০টি এক হাজার এবং চারটি ৫০০ টাকার নোট দেন। এক হাজার টাকার নোটগুলো জাল ধরা পড়ে। হামিদ শুক্রবার চিতলমারী থানায় মান্নান ও মোশাররফের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে। বাগেরহাট প্রতিনিধিচাল উদ্ধার র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল চারঘাট উপজেলার চকগোচর গ্রামের ইয়ার উদ্দিনের বাড়িতে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ভিজিএফের ৪৯০ কেজি চাল উদ্ধার করে। তারা ইয়ার উদ্দিনকে আটক করে চারঘাট থানায় সোপর্দ করে। ইয়ার উদ্দিন র্যাবের কাছে স্বীকার করেন, কার্ডধারীদের মাপে কম দিয়ে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন, মোখলেছুর রহমান, মফিজুর রহমান, আসলাম হোসেন, শাহানাজ বেগম, ও রোকেয়া বেগম এই চাল তাঁর কাছে বিক্রি করেছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেছে। চারঘাট থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ইয়ার উদ্দিনকে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীশেষ মুহূর্তের ব্যস্ততাআগামীকাল ঈদ। কোরবানির পশু কেনা প্রায় শেষ। এখন শেষ মুহূর্তে চলছে দা, বঁটি, ছোরা সংগ্রহের কাজ। ফলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামারের দোকানগুলোতে এখন দম ফেলার সময় নেই। পাশাপাশি করাতকলগুলোতে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি খাইট্টা বিক্রিও গেছে বেড়ে। প্রতিটি খাইট্টার দাম ৮০ থেকে ১৫০ টাকা। এলাকার অনেক কসাই বেশি টাকা আয় করার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। তাই যে কজন এলাকায় থাকেন, তাঁদের চাহিদা এখন আকাশচুম্বী। শিবগঞ্জের কর্মকার প্রবীর কুমার বলেন, ‘বছরের অন্য টাইমে ব্যবসাডা কম-বেশি যা-ই হোক না ক্যান, এ সময়ডাত এক্কেবারে দম ফেলব্যার পারি না। মানষে লয়া দাও, বঁটি বানাবার জন্যি আসে। অনেকেই লতুন কিন্যা লিয়্যা যায়।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিপুলিশে সোপর্দশরীরে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে শুক্রবার মোটরসাইকেলে করে হিলি সীমান্ত থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন জহুরুল ইসলাম ও তাঁর ছেলে মানিক। খবর পেয়ে কালাই থানার পুলিশ তাঁদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা কালাই পুরোনো বাজার হয়ে ঢুকে পড়েন তালুকদারপাড়া মহল্লায়। তালুকদারপাড়া মসজিদে জুমার নামাজ শেষে কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার সবেমাত্র বের হয়েছেন। গতিবিধি সন্দেহ হওয়ায় মেয়র গলি রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেলের চালক ও আরোহীকে জাপটে ধরেন। তল্লাশি চালিয়ে তাঁদের দেহে ফেনসিডিল পাওয়া যায়। ছুটে আসেন মহল্লাবাসী। তাঁরা ধোলাই দেন দুজনকেই। তাঁদের দুজনের বাড়ি বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণপাড়া গ্রামে। পরে পুলিশের কাছে তাঁদের তুলে দেওয়া হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ক্রীড়া প্রতিযোগিতাসিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সমিতির অন্তর্ভুক্ত গ্রাহকদের বকেয়া আদায়ে শতভাগ সাফল্য অর্জনকারীদের মধ্যে ৩৮৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে সনদ ও পুরস্কার দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ