একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারিচাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুর ও শাহরাস্তি প্রতিনিধি২০ তরুণের উদ্যোগমাদক, এসিড, যৌতুক ও বাল্যবিবাহকে না বলার শপথ নিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের খামারহাটি গ্রামের ২০ তরুণ। শুধু তাঁরাই নন, এলাকার মানুষকেও ওই শপথে উদ্বুদ্ধ করতে তাঁরা নানা উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার তাঁরা ভাষা সৈনিক, কৃতী ও দরিদ্র শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছেন। খামারহাটি গ্রামের কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ী ছাত্র সংঘ এ উদ্যোগ নেয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিবিস্ফোরণে আহতসাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামে গত সোমবার বেলা তিনটার দিকে বোমা বিস্ফোরণে বাবু মুখার্জি (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বাবু মুখার্জি জানান, তিনি বাড়ির আঙিনায় স্তূপ করা আবর্জনা কোদাল দিয়ে পরিষ্কার করছিলেন। কোদালের আঘাতে আবর্জনার ভেতর একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাঁর মুখ ও বুকের বিভিন্ন স্থান দগ্ধ হয়। ঘটনার পর প্রথমে তাঁকে তালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক স্বপ্না মণ্ডল জানান, বাবু মুখার্জির আঘাত গুরুতর নয়। তিনি আশঙ্কামুক্ত। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাডাকাত গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের শিবচর এলাকায় ত্রাস সৃষ্টিকারী রূপাই ডাকাত (৩৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে ভাঙ্গা থানার পুলিশ তাঁকে নাসিরাবাদ ইউনিয়নের আলম মোল্লার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে ভাঙ্গা ও শিবচর থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। ফরিদপুর অফিসসংঘর্ষে আহত ১৫ঈদের নামাজ শেষে গত সোমবার সদর উপজেলার মেছরা ইউনিয়নের গোটিয়ার চর গ্রামের সজীব মিয়ার বাড়ির পাশে স্থানীয় আবদুস ছোবহানের নেতৃত্বে ১০-১২ জন মানুষ জুয়া খেলতে বসেন। এ সময় সজীব বাধা দিলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়ারুরা তাঁর কান কেটে দেন। চিৎকার শুনে সজীবের আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করতে এলে জুয়ারিদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী সংর্ঘষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সজীব, মোয়াজ্জেম, শহর আলী, বাদশা আলম, আবদুল মজিদ ও শরিফুল ইসলামকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশুভেচ্ছা জানাতে গিয়েদীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর সম্প্রতি ভালোবাসার টানে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর নয়াপাড়া গ্রামের আছেরুল ইসলাম (২৫)। বেশ কিছুদিন পালিয়ে থাকার পর ধরা পড়েন শ্বশুরবাড়ির লোকজনের হাতে। বিয়ে মেনে না নেওয়ায় শ্বশুরপক্ষের লোকজন তাঁর স্ত্রীকে নিয়ে যান। এরপর কেটে গেছে কয়েক মাস। আছেরুল ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এবার ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। ঈদের নামাজ পড়তে সবাই যখন ঈদগা মাঠে, তখন সুযোগ বুঝে বৈকণ্ঠপুর থেকে কালাইয়ের হাতিয়র মল্লিকপাড়ায় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। বাড়িতে ঢুকে খুঁজতে থাকেন স্ত্রীকে। আছেরুলকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্ত্রীর পরিবারের সদস্যরা। এতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আছেরুলকে ধরে পিটিয়ে বিকেলে পুলিশে সোপর্দ করেন। থানা হেফাজতে থাকা আছেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভালোবাসার টানে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে জেলে যেতে হবে, সেটা জানা ছিল না।’ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি