একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসূচি পালননানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়া অনুশীলন ’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠী তাদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে সংগঠন কার্যালয়ে সকাল ১০টায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, সহসভাপতি মো. আসাদ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ। কেক কাটার পর একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াযন্ত্রাংশ আটকবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি ক্যাম্পের সদস্যরা ভারতীয় টাটা ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশসহ একটি ট্রাক আটক করেছেন। গত বুধবার রাতে বগুড়ায় পাচারকালে কামদিয়া-মোকামতলা সড়ক থেকে তাঁরা এগুলো আটক করেন। আটক করা মালামালের দাম প্রায় ৪০ লাখ টাকা। ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার বেলায়েত হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে কিছু চোরাকারবারি একটি ট্রাকে করে টাটা গাড়ির যন্ত্রাংশ বগুড়ায় পাচার করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে তাঁরা যন্ত্রাংশ আটক করে হিলি কাস্টমস স্টেশনে জমা দেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিজমি নিয়ে সংঘর্ষনাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামে ধান কাটা নিয়ে গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোররাতে ওই গ্রামের আইয়ুব আলীর নেতৃত্বে ১০-১৫ জন একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী শুকুর আলী ও তাঁর লোকজন আইয়ুব আলীর লোকজনকে ধান কাটতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত ব্যক্তিদের মধ্যে আইয়ুব আলীর সমর্থক নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিজাতীয়করণের দাবিবেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ফরিদপুর শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এ টি এম মোছাদ্দেক হোসেন। লিখিত বক্তব্যে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি সরকারীকরণের দাবি জানানো হয়। সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২১ ডিসেম্বর দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষক মহাসমাবেশ ও ২২ ডিসেম্বর একই জায়গায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। ফরিদপুর অফিসঘর পুড়ে ছাইমাদারীপুরের কালকিনি উপজেলার মাঝেরকান্দি গ্রামের নিজামউদ্দিন মোল্লা ও জাহাঙ্গীর মোল্লার ঘর আগুনে পুড়ে গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে খাদ্যশস্য ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রাত নয়টার সময় ওই ঘরে আগুন লাগে। স্থানীয়রা ছুটে এসে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। নিজামউদ্দিন মোল্লা ও জাহাঙ্গীর মোল্লা জানান, ‘আমরা দুই ভাই এক ঘরে থাকি। আগুনে আমাদের খাদ্যশস্য ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারকুষ্টিয়া শহরের থানাপাড়া থেকে আবদুল ওহাব (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আবদুল ওহাব অ্যারিস্টোফার্মা ওষুধ কোম্পানির কুষ্টিয়া অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ছিলেন। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধলা গ্রামে। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, আবদুল ওহাব তাঁর পরিবার নিয়ে থানাপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। তবে গত রাতে (বুধবার) তিনি একাই ছিলেন। ওহাবের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কুষ্টিয়া অফিস