একনজরে
শত্রুতার বলি গাছনাটোরের লালপুরের গৌরীপুর গ্রামে গত বৃহস্পতিবার পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর এক পক্ষ অন্য পক্ষের ১১টি গাছ কেটে ফেলে। আহত ব্যক্তিরা হলেন আবু সাঈদ (২৮), সাজ্জাদ হোসেন (৩১) ও মুক্তার হোসেন (৩২)। বৃহস্পতিবার আবু সাঈদের সমর্থকদের সঙ্গে মুক্তার হোসেনের সমর্থকদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। ওই রাতে প্রতিপক্ষ আবু সাঈদের বাড়ির আঙিনার ১১টি গাছ কেটে ফেলে। এ ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে লালপুর থানায় অভিযোগ দিয়েছেন। লালপুর (নাটোর) প্রতিনিধি মুচলেকায় মুক্তিফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি শরিফাবাদ গ্রামের সায়েদুল খানের (২২) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ সেখানে গিয়ে মেয়ের বাবা ও ছেলের ভাই এবং চুমুরদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিম সিকদারকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে ‘মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেব না’ মর্মে দুই অভিভাবক থানায় মুচলেকা দেন। তারপর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ফরিদপুর অফিসবিয়েবাড়িতে ডাকাতিমাদারীপুর সদর উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে বৃহস্পতিবার বিয়েবাড়িতে হানা দিয়ে ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে ডাকাতেরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গতকাল শুক্রবার ওই গ্রামের নোয়াব খানের ছেলে মিরজান খানের বিয়ের আয়োজন করা হয়। আগের দিন রাত দুইটার দিকে ওই বাড়িতে ডাকাত হানা দেয়। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ডাকাতের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধিশিক্ষার্থীরা সংবর্ধিতপঞ্চগড়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলা ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২০১১ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড় সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি