একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই তরুণ আটকনীলফামারী শহরের শাহীপাড়া মহল্লায় শনিবার সকালে সীমানাপ্রাচীর দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মকলেছার রহমানের ছেলে সুহিন আনছারী (২৫) গুরুতর আহত হন। তাঁকে গুরুত্বর অবস্থায় নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একই মহল্লার আবদুর রহমানের ছেলে আক্তারুজ্জামান (২৬) ও শুকুর আলীকে (২২) আটক করেছে। সুহিন আনছারী বলেন, ‘প্রতিবেশী আবদুর রহমান আমাদের সীমানার ভেতরে বেড়া দিতে গেলে তাঁদের বাধা দেওয়ায় হামলা করা হয়।’ সদর থানার এসআই এরশাদুল আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছি।’ নীলফামারী প্রতিনিধিবাঘের আক্রমণপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের মাথাভাঙ্গা নদীতে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে টুটুল মোল্লা (২৫) নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের মজিদ মোল্লার ছেলে। নিহতের দুই সহযোগী একই গ্রামের নিজাম সরদার ও আইয়ুব আলী জানান, ১০ নভেম্বর তাঁরা তিনজন সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। গতকাল দুপুর ১২টার দিকে একটি বাঘ টুটুল মোল্লাকে পেছন থেকে ধরে নিয়ে বনের গহিনে চলে যায়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, বেলা তিনটার দিকে টুটুলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা