একনজরে
পাঁচজনের দণ্ডমাদক সেবনের দায়ে শনিবার রাতে পাবনায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের একটি আবাসিক হোটেল থেকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া পাঁচজন হলেন আরশেদ আলী, আবুল হোসেন, জনাব আলী, নয়ন খান ও শফিকুল ইসলাম। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। পাবনা অফিসকর্মশালা শেষজাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শুদ্ধ সংগীতচর্চা বিষয়ে তিন দিনের এক কর্মশালা গত শনিবার শেষ হয়েছে। কর্মশালার শেষ দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসক ভোলানাথ দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিনসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এতে তানিমা ইসলাম, লায়লা শিরিন, করবী, স্মৃতি প্রমুখ সংগীত পরিবেশন করেন। গত বৃহস্পতিবার এ কর্মশালা শুরু হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি