একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই
বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর তিনমাথা নামক স্থানে গত বুধবার রাত নয়টায় ওবায়দুল হক নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই হয়েছে। ওবায়দুল হক একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও উপজেলার জিয়ানগর মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি