একনজরে
শ্রদ্ধা নিবেদননানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোর বিশারদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মযহারুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের শক্তিপুর বাসভবনের মাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে সাংসদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী চয়ন ইসলাম ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান। পরে চরনবীপুর নুর জাহান মযহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জছিনতাইরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙা এলাকায় গতকাল সকাল ১১টার দিকে দুই লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই হয়েছে। জানা গেছে, কিছু দিন আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি ইটভাটার কর্তৃপক্ষ শ্রমিক সরবরাহের জন্য এই টাকা মৃধাডাঙা গ্রামের শ্রমিক সর্দার আবদুল বারেক শেখকে দিয়ে যান। কিন্তু সময়মতো শ্রমিক জোগান দিতে না পারায় তিনি ওই টাকা ফেরত দেন। ইটভাটার ব্যবস্থাপক শামীম শেখ এই টাকা নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি