একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণে আহতপাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম কামারপাড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তারা হচ্ছে গ্রামের হাসান আলীর ছেলে রওশন আলী (১২) ও আফতাব হোসেনের মেয়ে স্মৃতি (৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু দুটি বাড়ির পাশের জঙ্গল থেকে ককটেলটি কুড়িয়ে পায়। পরে তারা সেটিকে বল বানিয়ে খেলা শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাবনা অফিসনেশাজাতীয় পানীয় উদ্ধারপটুয়াখালী শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে এক হাজার বোতল নেশাজাতীয় পানীয়সহ আল-মামুন (৩২) ও দিলীপ ঘোষ (৫০) নামের দুজনকে আটক করেছে র‌্যাব। বিকেলে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক লে. কর্নেল নুর-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিলীপ ঘোষের দোকান থেকে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় পানীয় উদ্ধার করা হয়। মাশরুম নামে এই পানীয় এনার্জি ড্রিংক হিসেবে বাজারজাত করা হতো। উদ্ধারকৃত এসব নেশাজাতীয় পানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে ধ্বংস করা হয়। পটুয়াখালী অফিস