একনজরে
মাদকদ্রব্য ধ্বংসচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিভিন্ন সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের আটক করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য গতকাল বৃহস্পতিবার সকালে ধ্বংস করা হয়েছে। ৩৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিরুল হাসান ও বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহীদুল আলমের উপস্থিতিতে দুই কেজি হেরোইন ও কোকেন, এক হাজার ২৮৬ বোতল বিদেশি মদ, চার হাজার ৮২৮ বোতল ফেনসিডিল এবং নেশার এক হাজার ৭৫ অ্যাম্পুল ইনজেকশন ধ্বংস করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জসভা অনুষ্ঠিতসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাছে ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণবিষয়ক এক সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চান্দাইকোনা বাজার চত্বরে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান স্বপন কুমার দাস। সভায় মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মৎস্য ব্যবসায়ীরা মাছে ফরমালিন ব্যবহার না করার অঙ্গীকার করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিলাশ উদ্ধারনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, বস্তল গ্রামের ওই ভিটার একটি আমলকী গাছের সঙ্গে ওই যুবকের লাশ ঝুলে থাকতে দেখে এলাকবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি