একনজরে
পুনর্মিলনীবগুড়ার বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউসের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে শহরের জহুরুল নগরে এক ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স বগুড়ার সভাপতি মমতাজ উদ্দিন। পরে চার বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন যাহেদুর রহমান, মো. আবদুল হক, বিএমএ বগুড়ার মোস্তফা আলম ও মিলন রহমান। নিজস্ব প্রতিবেদক, বগুড়াপুড়ে ছাইফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে গত শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে অগ্নিকাণ্ডে দুটি পাটের, একটি ভুসিমালের গুদামসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে ওই বাজারের ফারুক চৌধুরীর মার্কেটটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ওই বাজারে অবস্থিত ইদ্রিস মোল্লা ও আকমল হোসেনের দুটি পাটের গুদাম, আবদুস সালামের ভুসিমালের গুদাম, আলম মোল্লার গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টার এবং জুলহাস মৃধার মোবাইল সার্ভিসের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস