একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরের মৃত্যুদিনাজপুরের পার্বতীপুরে গত শনিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে নাদিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাদিম পার্বতীপুর শহরের ধুপিপাড়া মহল্লার বকুল মিঞা-নাজমা দম্পতির একমাত্র ছেলে। সকাল সোয়া আটটার দিকে পার্বতীপুর রেলস্টেশন থেকে কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় নাদিম চলন্ত ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করলে স্টেশনের ১০০ গজ উত্তরে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিস্বাস্থ্যসেবা ক্যাম্পনীলফামারীর ডিমলা উপজেলায় শনিবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিমলা কম্পিউটার কলেজে অনুষ্ঠিত ক্যাম্পে ২৫০ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আতিকা মজুমদার, কানিজ ফাতেমা, আহাদুজ্জামান, নাজমুস সাকেব, আবু সায়েদ, মদীনা শুকুরিয়া প্রমুখ। নীলফামারী প্রতিনিধিঅব্যাহতিজেডিসি পরীক্ষায় নকল করতে সুযোগ করে দেওয়ার অভিযোগে বরগুনার আমতলীতে একটি পরীক্ষাকেন্দ্রের সচিব ও কেন্দ্রের সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক দলের সুপারিশে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যবস্থা নেন। অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রের সচিব ও আমতলী উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সেলিম মাহমুদ এবং কেন্দ্রের সুপার ও ঘটখালী আমিন উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুস সালাম। আমতলী (বরগুনা) প্রতিনিধিককটেল উদ্ধারমাগুরা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শনিবার রাতে সদর উপজেলার উত্তর নওয়াপাড়া গ্রামে তৈয়ব শিকদার (৩৯) নামে এক ডাকাত সরদারের বাড়ি থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে। ডিবির সহকারী উপপরিদর্শক বিপ্লব হোসেন জানান, রাত ১১টার দিকে তৈয়ব ডাকাতের নেতৃত্বে তাঁর বাড়িতে ডাকাতির প্রস্তুতি সভা চলছে। পরে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা সবাই পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে। মাগুরা প্রতিনিধি