একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে চার জনকে রোববার বিকেলে আটক করে পুলিশ। তারা হলো বগুড়া সদরের নওদা পাড়া গ্রামের সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীর বাড়ি গ্রামের ফরিদ মিয়া, ছোট বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুর ও মহাস্থান মাজার এলাকার পাথর পট্টির মোকলেছার রহমান (৫৫)। পরে তাদেরকে রাতে ইউএনও লুৎফর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি‘জিরো টলারেন্স’সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা দেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ ঘোষণা দেন। ইতিমধ্যেই বেলকুচি উপজেলা থেকে এই অভিযান শুরু হয়েছে। জেলার প্রতিটি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী অভিযান চলবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবখাটের দণ্ডনড়াইলের লোহাগড়ায় দুই জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় শাওন কাজী (১৮) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার লোহাগড়ার ইউএনও অরুন কুমার মন্ডলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড দেন। শাওন লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বাসিন্দা। উত্ত্যক্তের শিকার দুই পরীক্ষার্থী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্রী। লোহাগড়া থানার এসআই জয়নাল আবেদীন জানান, ওই দুই ছাত্রীকে পরীক্ষার প্রথম দিন থেকেই উত্ত্যক্ত করে আসছিল শাওন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিমোটরসাইকেল চুরিরাজবাড়ীর পাংশা পৌরসভার মেয়রসহ দুজনের মোটরসাইকেল রোববার রাতে চুরি হয়েছে। মেয়র মো. ওয়াজেদ মন্ডল মুঠোফোনে জানান, গভীর রাতে কে বা কারা বারান্দার গ্রীলের তালা ভেঙে তার নিজের একটি ও তার দুই সহোদর সিদ্দিক মন্ডল ও ইদ্রিস মন্ডলের দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। রাজবাড়ী সংবাদদাতা