একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় নিহতবগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গত সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর নাম আবু সাঈদ (৩০)। তাঁর বাড়ি উপজেলার কানুপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাঈদ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যা ছয়টায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান। শেরপুর (বগুড়া) প্রতিনিধিব্যবসায়ী নিহতমাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর এলাকায় গত সোমবার সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী আনোয়ার হোসেন (২৮) নিহত ও লিটন হোসেন (৩০) আহত হন। আনোয়ার হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের জালাল মোল্লার ছেলে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, নিহত আনোয়ার হোসেন একজন পাট ব্যবসায়ী। সন্ধ্যা সাতটার দিকে তিনি মাগুরা থেকে সড়কপথে বাড়ি ফিরছিলেন। মাগুরা প্রতিনিধি২০ বছর ধরেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ এনআই ভূইয়া ডিগ্রি কলেজে মনিরুল আলম নামের ইংরেজির এক প্রভাষক ভুয়া তথ্য ও অন্যের শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে ২০ বছর ধরে শিক্ষকতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে একই কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবদুল হালিম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে একটি আবেদনপত্র দিয়েছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি