একনজরে
মেয়েকে বাঁচাতে গিয়ে...নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। মৃতের পারিবারিক সূত্র জানায়, সোনাবাজু গ্রামের আকবর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বাড়ির পাশের কাঁঠালগাছে ওঠে। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে মা আছমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আছমাকে মৃত ঘোষণা করেন। নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধিজাল নোট উদ্ধারবগুড়ায় র্যাব জাল টাকাসহ জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকার ৯৫টি জাল নোটসহ গ্রেপ্তার করেছে। তাঁকে মঙ্গলবার শেরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহিদুলের বাড়ি শেরপুরের কাশিপাড়া গ্রামে। গত সোমবার রাত সাতটার দিকে র্যাব-১২-এর সদস্যরা জাহিদুলের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি২৩ দিন!ঢাকা থেকে বরগুনার আমতলী উপজেলার তালতলী বন্দরে ডাকযোগে একটি চিঠি পৌঁছাতে সময় লেগেছে ২৩ দিন। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে সহকারী পরিদর্শক পদে মৌখিক পরীক্ষার জন্য তালতলীর সফিকুল ইসলামের নামে পাঠানো চিঠিটি ২২ নভেম্বর প্রাপকের কাছে বিলি করা হয়েছে। আর ওই পরীক্ষার তারিখ ছিল ২০ নভেম্বর। সফিকুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মজিবুর রহমানের স্বাক্ষরিত চিঠিটি গত ৩০ অক্টোবর ডাকযোগে পাঠানো হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিঅনুপস্থিতচুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার প্রথম দিনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান জানান, প্রথম দিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৫ হাজার ৯৭০ জনের মধ্যে ১৫ হাজার ২৬৫ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৭০৫ জন। ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় এক হাজার ৬৫১ জনের মধ্যে এক হাজার ৩৮৫ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ২৬৬ জন। চুয়াডাঙ্গা প্রতিনিধি